ঢাকাMonday , 1 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে মহিলাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ভাতা প্রদান

admin ঢাকা
আপডেট: 1 October 2018, 21:40

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মহিলাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য ভাতা প্রদান করা হয়েছে।
সোমবার (১ অক্টোবর) সকাল ১০টায় মাহিলা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ ভাতা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের হাতে ভাতা তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।
এসময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্র্মকর্তা ডা. অরুণ ব্যানার্জী, কৃষি কর্মকর্তা শামিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমাজসেবা কর্মকর্তা আনছারুল আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে আইজিএ প্রকল্পের ৪০ জন প্রশিক্ষণার্থীকে ২ লক্ষ ৩১ হাজার ৩শ টাকা ও রাজস্ব খাতের ৩০ জন প্রশিক্ষণার্থীকে ১ লক্ষ ৭৬ হাজার ১শ টাকা ও সনদপত্র প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *