ঢাকাSunday , 30 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রিয়াজুল জান্নাত হিফজ মাদ্রাসায় হাজী পুনর্মিলনী ও দোয়া অনুষ্ঠান

admin ঢাকা
আপডেট: 30 September 2018, 23:07

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় রিয়াজুল জান্নাত হিফজ মাদ্রাসার উদ্যোগে ২০১৮ সালের নবাগত হাজীদের পুনর্মিলনী ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মাদরাসার সম্মেলন কক্ষে সদর উপজেলা চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের সভাপতি আসাদুজ্জামান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজ সেবক ডা. আবুল কালাম বাবলা। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মো. শহিদুল ইসলাম, পরিচালনা পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ এটিএম আবু হাসান, প্রাক্তন পৌর-কাউন্সিলর ওসমান গনি মিন্টু। এ সময় উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আব্দুল হাকিম ও মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা নুর মোহাম্মাদসহ প্রায় দুইশ জন হাজী।
এ সময় আসাদুজ্জামান বাবু বলেন, রিয়াজুল জান্নাত মাদ্রাসায় শুধুমাত্র মেয়েদের পবিত্র কুরআন মাজীদ হিফ্জ ও একই সাথে ২য় থেকে ৮ম শ্রেণি পর্যন্ত বাংলাদেশ সরকারের মাদরাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম অনুযায়ী অত্যন্ত সুরক্ষিত ও সুন্দর মনোরম পরিবেশে পাঠদান করানো হয়। জেনারেল শিক্ষায় ৫ম ও ৮ম শ্রেণিতে শতভাগ পাশসহ অ+ ও বিভিন্ন গ্রেডে বৃত্তি লাভ করে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় আমাদের ০২জন ছাত্রী উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় ছেলেদের সাথে কম্পিটিশন করে জাতীয় পর্যায় ঢাকাতে যাওয়ার সুযোগ পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *