ঢাকাSunday , 30 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় একই পরিবারের তিন সদস্যকে অজ্ঞান করে সর্বস্ব লুট

admin ঢাকা
আপডেট: 30 September 2018, 22:15

ডেস্ক রিপোর্ট: তালায় একই পরিবারের তিন সদস্যকে স্প্রে দিয়ে অচেতন করে ৫০ হাজার টাকা স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে দুবৃর্ত্তরা। শনিবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার মাগুরা ইউনিয়নের চরগ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার রাতে দুর্বৃত্তরা ঘরের ভেতর চেতনানাশক স্প্রে করে। এতে মৃত তছিমউদ্দিন শেখের ছেলে গোলাম রসুল শেখ, তার স্ত্রী লাভলী বেগম এবং জামাতা ইব্রাহিম হোসেন শাওন অচেতন হয়ে পড়ে। এসময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে ৫০ হাজার টাকার স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তাদের অচেতন অবস্থায় তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী রাসেল জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *