ঢাকাSunday , 30 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝাউডাঙ্গায় নির্বাচনী গণসংযোগে আসাদুজ্জামান বাবু : সকলকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান

admin ঢাকা
আপডেট: 30 September 2018, 22:27

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগের মননোয়ন প্রত্যাশী ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু ঝাউডাঙ্গায় নির্বাচনী গণসংযোগ করেছেন।
রোববার (৩০ সেপ্টেম্বর) বিকালে ঝাউডাঙ্গার হাজিপুরে প্রাইমারী স্কুল মাঠে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
গণসংযোগে ঝাউডাঙ্গা ইউপির ৩নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা-২ আসনের মননোয়ন প্রত্যাশী আসাদুজ্জামান বাবু। এ সময় আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমজান আলী বিশ্বাস, জেলা যুবলীগের নেতা সোহারব হোসেন সাজু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদ হোসেন, আব্দুল খালেক, ইউনিয়ন যুবলীগের সভাপতি তারক নাথ পাল, ইউপি সদস্য বিমল চন্দ্র ঘোষ, ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুল ইসলাম, পুলিশিং কমিটির সভাপতি অহিদুজ্জামান প্রমুখ।
এ সময় প্রধান অতিথি আসাদুজ্জামান বাবু বলেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সকলকে একযোগে নৌকার পক্ষে কাজ করতে হবে। দেশরতœ শেখ হাসিনাকে আবার বাংলার প্রধানমন্ত্রী হিসাবে উপহার দিতে হবে। দেশে যে উন্নয়ন হয়েছে তা বিগত কোন সরকারের আমলে হয়নি। আগামী নির্বাচনেও নৌকাকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যহত রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *