ঢাকাSunday , 30 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন সম্প্রসারণের কাজ শুরু

admin ঢাকা
আপডেট: 30 September 2018, 22:19

ডেস্ক রিপোর্ট: সদর উপজেলার আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে তিনতলা ভীতবিশিষ্ট বিদ্যমান একতলা একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে ম্যানেজিং কমিটির সদস্য মুজিবুর রহমানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ মেছবাহ উদ্দীনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার সহকারী প্রকৌশলী তানভীর ইসলাম প্রমুখ। আরও উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র উপ-সহকারী প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারান চন্দ্র সরকার, জেলা ওলামা লীগের সভাপতি সৈয়দ নাজমুল হক বকুল, আলিপুর আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান ও জেলা তাঁতী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, যুবলীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ।
রাজস্ব বাজেট শীর্ষক প্রকল্প এর আওতায় ১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে তিনতলা ভীতবিশিষ্ট বিদ্যমান একতলা একাডেমিক ভবন সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে।
এসময় এমপি রবি বলেন, “সাতক্ষীরা সদর উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীরা নতুন করে উজ্জীবিত হচ্ছে। কারণ ইতোপূর্বে প্রত্যন্ত গ্র্রমাঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানে চারতলা একাডেমিক ভবন মানুষ দেখেনি। শেখ হাসিনার সরকার মান সম্মত শিক্ষা ব্যবস্থা চালু করেছেন। শিক্ষার মানোন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। যার সুফল পাচ্ছে শিক্ষার্থীরা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *