ঢাকাSaturday , 29 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে আ’লীগের সভা

admin ঢাকা
আপডেট: 29 September 2018, 22:16

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় দেশের উন্নয়নে বিশেষ অবদান রেখে আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, কৃষি বিষয়ক সম্পাদক শরিফ বিশ^াস, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর প্রমুখ।
বক্তারা বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকায় দেশে অসংখ্য উন্নয়ন হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছেন। এই অর্জন শেখ হাসিনার নয় দেশের সাধারণ মানুষের। আপনারা দেশনেত্রীকে ভোট দিয়ে নির্বাচিত করায় তিনি আজ বিশে^র বুকে একজন শক্তিশালী সফল রাষ্ট্র নায়ক হিসেবে পরিচিত লাভ করেছেন।
এর আগে গাজীরহাট থেকে শুরু করে মোটরসাইকেলযোগে একটি র‌্যালি বের হয়ে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পারুলিয়া শহীদ আবু রায়হান চত্বরে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *