ঢাকাSaturday , 29 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা আ’লীগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালন

admin ঢাকা
আপডেট: 29 September 2018, 00:02

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দলীয় সভানেত্রী, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালিত হয়েছে। এ শুক্রবার বিকালে জেলা ছাত্রলীগের কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক এমপি ইঞ্জিনিয়র মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দীন, জেলা আওয়াম ীলীগের সাবেক দপ্তর সম্পাদক আজিবর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সায়ীদ, জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সাহেদ পারভেজ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শেখ মুজিবুর রহমান ছিলেন ক্ষণজন্মা মহাপুরুষ। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, আর বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নিয়ে বাংলাদেশকে নিয়ে গেছেন উন্নয়নের মহাসড়কে। বক্তারা আরো বলেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে আমাদের স্বোচ্চার হতে হবে যাতে কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে না পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও এদেশের রাষ্ট্র ক্ষমতায় আনতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠান পরিচালরা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *