ঢাকাSaturday , 29 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে সাতক্ষীরার মেয়ে শারমিন আক্তারের স্বর্ণ জয়

admin ঢাকা
আপডেট: 29 September 2018, 21:59

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন আয়োজিত ৩৪তম জাতীয় জুনিয়র (বয়স ভিত্তিক) অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০১৮’তে সাতক্ষীরার মেয়ে শারমিন আক্তার স্বর্ণ জয় করেছে। একই সাথে
সিলভার অর্জন করেছে সাতক্ষীরার জায়মুল হাসান।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সাতক্ষীরার অ্যাথলেট শারমিন আক্তার মেয়েদের শটপুট (লোহ গোলক) নিক্ষেপে স্বর্ণ জয় করেন। এছাড়া ২০০ মিটার ও ৪০০ মিটার স্প্রিন্টে সাতক্ষীরা অপর অ্যাথলেট জায়মুল হাসান দুটি সিলভার অর্জন করেছেন।
ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত বয়সভিত্তিক এ প্রতিযোগিতায় সাতক্ষীরা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্সের নেতৃত্বে চারজন অ্যাথলেট অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *