ঢাকাFriday , 28 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় বি.ডি ক্লিন’র যাত্রা শুরু

admin ঢাকা
আপডেট: 28 September 2018, 21:46

ডেস্ক রিপোর্ট: ‘এই শহর আমার, এই দেশ আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার, আসুন সবাই প্রতিজ্ঞা করি একটি ময়লাও যত্রতত্র নয় এবং পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এই প্রতিপাদ্যকে ধারণ করে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে বি.ডি ক্লিন। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বি.ডি ক্লিন’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, ‘পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তরুণ প্রজন্ম দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। সর্বপ্রথম আমাদের নিজেদের মানসিকতার পরিবর্তন করতে হবে। তাহলে দেশ ও জাতির পরিবর্তন হবে। এ সময় সুন্দর পরিচ্ছন্ন সাতক্ষীরা তৈরীতে বি.ডি ক্লিন অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বি.ডি ক্লিন বাংলাদেশ এর প্রধান সমন্বয়ক ফরিদ উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বি.ডি ক্লিন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোনাজের আহনাফ, সদস্য আয়শা বিনতি আহমেদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সুব্রত হালদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *