ঢাকাFriday , 28 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুড়িগোয়ালিনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালন

admin ঢাকা
আপডেট: 28 September 2018, 23:42

স.ম ওসমান গনী সোহাগ: শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান (২) ডালিম কুমার ঘরামীর উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালন করা হয়েছে।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে এ উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জি.এম আ. রউফ, ইউপি সদস্য স্বপন কুমার হালদার, ইউপি সদস্য মো. আনারুল ইসলাম, প্রাক্তন ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বকুল, যুবলীগ নেতা আবুল হাসান, বিশ্বনাথ নন্দী সাগর, বুড়িগোয়ালিনী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, যুবলীগ নেতা মো. সুমনসহ বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *