ঢাকাFriday , 28 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফিংড়ীতে প্রধানমন্ত্রীর ৭২তম জন্মদিন পালন

admin ঢাকা
আপডেট: 28 September 2018, 21:51

ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন যুবলীগ শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকালে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনের কার্যালয়ে ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার। বিশেষ অতিথি ছিলেন, ফিংড়ী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, ব্যাংদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন, যুগ্ম-আহবায়ক শেখ ফারুক হোসেনসহ ৯টি ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা ককরেন ফিংড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু। অনুষ্ঠানে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *