ঢাকাThursday , 27 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

admin ঢাকা
আপডেট: 27 September 2018, 22:35

কালিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য নিরঞ্জন পাল বাচ্চু, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন সভাপতি গোবিন্দ মন্ডল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেবুন্নাহার জেবু, তারালীর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য সামছুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, সাবেক সভাপতি গৌতম লস্কার, সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক আবু তাহের, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফাতেমা ইসলাম রিক্তা প্রমুখ।
উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুস সবুরের সঞ্চালনায় বর্ধিত সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ২৯ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩টায় উপজেলা সদরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরাল প্রাঙ্গণে সরকারের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা সফল করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *