Sunday, 6 September 2026

কলারোয়ায় ওয়াশ প্রকল্পের অবহিতকরণ সভা

admin ঢাকা
আপডেট: 27 September 2018, 22:56

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ওয়াশ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, প্রাথমিক শিক্ষা অফিসার আকবর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপার ভাইজার শেখ সাবের আলী, উপজেলা এনজিও সমিতির সভাপতি ও গণমৈত্রী এনজিও পরিচালক মেহেদী হাসান, ঢাকা আহছানিয়া মিশনের প্রকল্প ব্যবস্থাপক বিপ্লব হোসেন, এসকেএস ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক দুরুল হুদা মন্ডল, ওয়াশ গভারনেন্স অফিসার শহিদুল ইসলাম, ইউনিয়ন ফ্যাসিলিটিটেটর তুষার পারভেজ, আনিছুর রহমান, সাংবাদিক জুলফিকার আলী, এসএম ফারুক হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *