ঢাকাWednesday , 26 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সড়ক দুর্ঘটনা রোধে বিআরটিএ ও পুলিশের উদ্যোগে সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন

admin ঢাকা
আপডেট: 26 September 2018, 21:20

এস.এম নাহিদ হাসান: সড়ক দুর্ঘটনা কমাতে যশোরের নাভারণ মোড় থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার সড়কে বিআরটিএ ও পুলিশের উদ্যোগে সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, পরিবহণ চালক ও পথচারীদের মধ্যে সচেতনতা তৈরি করতে সড়কের পাশে সচেতনতামূলক বার্তা দিয়ে হলুদ রঙয়ের স্থায়ী বিলবোর্ড বসানো হয়েছে। এসব বোর্ডে লেখার আছে, ‘গাড়ি চালানো অবস্থায় মোবাইলে কথা বলা থেকে বিরত থাকুন’, ‘ক্লান্ত, অসুস্থ ও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকুন’ প্রভৃতি।
এ ব্যাপারে ট্রাক চালক আব্দুল গফুর বলেন, চলাচলের পথে এসব বিলবোর্ড চোখে পড়ে। আসলে গাড়ি চালানোর সময় সচেতনভাবে চালানো উচিত। দুর্ঘটনাগুলোর বেশিরভাগই অসাবধানতাবশত হয়ে থাকে।
কলারোয়া সরকারি কলেজের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম বলেন, নিজেদের মধ্যে আগে পরির্বতন আনতে হবে। তাহলে দুর্ঘটনা কমবে। আমরা মনে হয় গাড়ি চালকদের নিয়ে আলাদাভাবে সচেতনামূলক প্রশিক্ষণ দিতে হবে। তাহলে আরও বেশি কার্যকর হবে। আর নতুন বিলবোর্ডগুলো মানুষ আগ্রহ নিয়ে পড়ছে। এগুলো সামান্য হলেও মানুষের মনে সাড়া দেবে।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক মো. আনিসুর রহিম বলেন, সাধারণ মানুষকে আগে সচেতন হতে হবে। তাহলে চালকরাও সচেতন হবে। আর এসব বিলবোর্ড অবশ্যই মানুষের মাঝে সচেতনতা তৈরি করবে। এর পাশাপাশি গাড়ির মালিকপক্ষ থেকে যদি চালকদের নিয়োগপত্র প্রদানের ব্যবস্থা করা যায়, তাহলে দুর্ঘটনা অনেক অংশে কমে যাবে।
সাতক্ষীরা বিআরটিএ’র সহকারি পরিচালক প্রকৌশলী তানভির আহমেদ চৌধুরী বলেন, চালক ও পথচারীদের সচেতন করতে জেলা পুলিশ ও বিআরটিএ’র উদ্যোগে ও র‌্যাংগস মটরস লিমিটেডের সহযোগিতায় আমরা এ বিলবোর্ডগুলো বসিয়েছি। এর মাধ্যমে মানুষের মাঝে কিছুটা হলেও সচেতনতাবোধ তৈরি হবে। চালক ও পথচারীদের সচেতন করতে বড় ধরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী মাস থেকে আমরা নিয়মিত সচেতনতামূলক ক্যাম্পইন করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *