ঢাকাTuesday , 25 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে জেলা যুবলীগ সভাপতি মোস্তফা ফরিদের গণসংযোগ

admin ঢাকা
আপডেট: 25 September 2018, 23:06

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মণিরামপুর (যশোর-৫) সংসদীয় আসন থেকে দলীয় মনোয়ন প্রত্যাশী জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরী নৌকার পক্ষে গণসংযোগ করেছেন। সোমবার (২৪ সেপ্টেম্বর) দিনব্যাপী মণিরামপুর উপজেলার খানপুর ও কুলটিয়া ইউনিয়নের মাছনা, বাহাদুরপুর, বাগডাঙ্গা, ডাঙ্গা মহিষদিয়া, পদ্মনাথপুর, পোড়াডাঙ্গা মশিহাটি বাজার, আলীপুর ও কুলটিয়া মোড়সহ আশপাশের এলাকায় নৌকার পক্ষে গণসংযোগসহ মতবিনিময় করেন। এ সময় তার সাথে ছিলেন শহর আ’লীগনেতা ও জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক বদুজ্জামান পলাশ, জেলা আ’লীগের সাবেক নেতা কামরুল হক, শহর আ’লীগ নেতা জালাল আহমেদ, স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান পরিতোষ বিশ্বাস, কুলটিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি প্রণয় কুমার, আ’লীগনেতা তুষারকান্তি দুলু, মিজানুর রহমান রিন্টু, আনছার আলী, সাবেক ইউপি সদস্য শরীফুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *