ঢাকাTuesday , 25 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে কলেজ ছাত্রীর আত্মহত্যা, বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

admin ঢাকা
আপডেট: 25 September 2018, 21:45

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে বাবা-মায়ের প্রতি অভিমান করে এক কলেজ ছাত্রী আত্মহত্যা ও অপর এক কিশোর বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার রাজগঞ্জ এলাকার ঝাঁপা ও হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্রী উপজেলার ঝাঁপা পালপাড়া গ্রামের নারায়ন চন্দ্র পালের কন্যা স্বপ্না পাল (১৭)। সে স্থানীয় মদনপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলো। এদিকে, বিদ্যুৎস্পৃষ্টে নিহত কিশোর ইউসুফ আলী (১৭) উপজেলার হাকিমপুর গ্রামের নিছার আলীর ছেলে।
জানা যায়, সম্প্রতি পারিবারিকভাবে ভারতের এক ছেলের সাথে নিহত স্বপ্না পালের বিয়ে ঠিক হয়। আর সে বিয়েতে তার অমত থাকায় বাবা-মায়ের উপর অভিমান করে সে আত্মহত্যা করে বলে জানা গেছে।
এদিকে, একই দিন দুপুর আড়াইটার দিকে ইউসুপ আলী নামে অপর এক যুবক তার পিতার ভ্যানের চার্জার তৈরি করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।
কলেজ ছাত্রীর মৃত্যুর বিষয়টি জাঁপা ফাঁড়ি ইনচার্জ সাখাওয়াত হোসেন নিশ্চিত করেছেন। অপরদিকে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ইউসুফ আলীর মৃত্যুর বিষয়টি রাজগঞ্জ পুলিশি তদন্ত কেন্দ্রের ইনচার্জ আকরাম হোসেন চৌধূরী নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *