ঢাকাTuesday , 25 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কামারালি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

admin ঢাকা
আপডেট: 25 September 2018, 22:13

যুগিখালী (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার যুগিখালী ইউনিয়নের কামারালি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) এ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে ইউপি চেয়ারম্যান রবিউল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হুসাইন, ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু।
প্রধান অতিথি এসময় বলেন, শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই তা প্রমাণ হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মো. শাহাবুদ্দীন।
পরে নতুন ভবনের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *