ঢাকাMonday , 24 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তার হৃদয়ের মন্দিরে : সচ্চিদানন্দদেসদয়

admin ঢাকা
আপডেট: 24 September 2018, 23:01

যাকে আমি ভালবাসি
তাকে খুঁজি আমি আপনাতে।
আমার হৃদয়ের কান পেতে শুনি
তার হৃদয়ের অব্যক্ত অনুভূতি।
আমি আধ ফোটা একটি গোলাপকে ভালবাসি
সেখানে আমি আমার হৃদয়ের গন্ধ পাই
তার হৃদয়ের মন্দিরে।
অপরূপ মাধুরীতে মন তাই পেতে চাই তাকে অপরূপ সাজে
একটি চঞ্চল পাখিকে আমি বার বার দেখি
আমার মনের কথাটি বলে যায়।
আমারই সুরে-সকাল সন্ধ্যায়
কতবার নেচে যায় আমার আঙ্গিনায়,
আবার ডানায় ভর করে উড়ে যায়
দূরে বহু দূরে-নীল আকাশের কোলে
তাই তারে এত ভাল বাসি
হৃদয়ের সব টুকু মাধুরি দিয়ে।
শিশির পবিত্রতার প্রতীক যার
শব্দে আমার ঘুম ভাঙ্গে না
যার স্থায়ীত্ব ক্ষণকাল- কিন্তু রেখে যায়
সমস্ত দিনের প্রেরণা।
সকালের দূর্বা দলের হাসিতে, ওকে আমি ভালবাসি
আপনার অনুভূতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *