ঢাকাMonday , 24 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আগামী নির্বাচনে নৌকার কোন বিকল্প নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

admin ঢাকা
আপডেট: 24 September 2018, 20:47

কেশবপুর প্রতিনিধি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, ঐক্য করে কোন ফল হবে না। নির্বাচনের সময় এমন ঐক্য হয়েই থাকে। আমাদের এগিয়ে যেতে হবে। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসবেই, তাঁর কোন বিকল্প নেই। আগামী নির্বাচনে নৌকার কোন বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বের কারণে আজ আমাদের বাংলাদেশ সারা পৃথিবীতে উন্নয়নের রোল মডেল হয়েছে।
সোমবার (২৪ সেপ্টেম্বর) সকালে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় উপজেলা আওয়মী লীগের সহ-সভাপতি তপন ঘোষ মন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবাদত সিদ্দিকী বিপুল, চেয়ারম্যান আব্দুস সামাদ, চেয়ারম্যান মোফিজুল ইসলাম মুক্ত, আমজাদ হোসেন, শফিকুল ইসলাম, মুকুল, হাবিবুর রহমান, গৌতম রায়, যুবদলের আহবায়ক শহীদুজ্জামান শহীদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *