ঢাকাSunday , 23 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পারুলিয়ায় ক্ষুদ্র ব্যবসা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

admin ঢাকা
আপডেট: 23 September 2018, 21:56

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ায় ক্ষুদ্র ব্যবসা ব্যবস্থাপনা ও উন্নয়ন বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
রোববার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টায় উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউপি সচিব আব্দুল হাকিম, প্যানেল চেয়ারম্যান সালাউদ্দীন সরাফি, স্বপ্ন প্রকল্পের প্রোগ্রাম অফিসার আবু জাফর সিদ্দিক মিলন, পারুলিয়া ইউনিয়ন ওয়ার্কার লিটন হোসেন, কুলিয়া ইউনিয়ন ওয়ার্কার রুমা খাতুন, দফাদার নুরুল ইসলামসহ পারুলিয়া ও কুলিয়া ইউনিয়নের ২৮ জন স্বপ্নকর্মী। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন সুশীলনের মাস্টার ট্রেইনার আব্দুল্লাহ আল-মামুন। এ সময় স্বপ্নকর্মীদের যোগ্যতা অনুযায়ী ক্ষুদ্র ব্যবসা ব্যবস্থাপনা ও উন্নয়ন বিষয়ক বিভিন্ন আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *