ঢাকাSunday , 23 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নিরাপত্তার দাবিতে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 23 September 2018, 22:01

ডেস্ক রিপোর্ট: নিরাপত্তার দাবিতে কালিগঞ্জের বিষ্ণপুর ইউপি সদস্য খলিল সরদার সংবাদ সম্মেলন করেছেন।
রবিবার (২৩ সেপ্টেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একজন নির্বাচিত ইউপি সদস্য, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক অর্থ সম্পাদক ও আ’লীগের ইউনিয়ন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে নিরাপত্তাহীনতায় অজানা আতংকে দিন পার করছি। গত ১ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় একটি মোবাইল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি আমাকে ফোন দিয়ে গালিগালাজ করে এক সপ্তাহের মধ্যে হাত পা ভেঙে গুড়িয়ে দেয়ার হুমকি দেয়। পরে ওই নম্বরে একাধিকবার কথা বলার চেষ্টা করেও ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় ২ সেপ্টেম্বর কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করি। গত ১০ সেপ্টেম্বর এবিষয়ে সাতক্ষীরার একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। আমি আশা করেছিলাম থানা পুলিশ তদন্ত করে আমার নিরাপত্তার বিষয়টি আমলে নিবেন। কিন্তু কোন প্রতিকার পায়নি। বর্তমানে আমি মাছের ঘেরে যাতায়াত, হাটবাজারে চলাচল ও ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালনে যেতে ভয় পাচ্ছি। আমি আতঙ্কিত যে, প্রতিবেশী ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনকে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে- আমাকেও এমনিভাবে হত্যা করা হতে পারে।
তিনি এ ব্যাপারে সরকার প্রধানসহ পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *