ঢাকাSaturday , 22 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাংলাদেশ বিশ্বের দরবারে একটি রোল মডেল: এমপি রবি

admin ঢাকা
আপডেট: 22 September 2018, 23:26

ডেস্ক রিপোর্ট: “জননেত্রী শেখ হাসিনার দেওয়া উন্নয়নের প্রতিফলনে আজ বৃষ্টির মধ্যেও উঠান বৈঠকে মানুষের ঢল। আমি ২০১৪ সালে আপনাদের মূল্যবান ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমি নিরলসভাবে চেষ্টা করেছি এলাকা ও এলাকার মানুষের উন্নয়ন করতে। আমি আমার নির্বাচনী এলাকার রাস্তা-ঘাট, বিদ্যুৎ, স্কুল-কলেজ মসজিদ মাদ্রাসাসহ উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করেছি। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়ন হয়েছে বলেই বাংলাদেশ বিশ্বের দরবারে একটি রোল মডেল।” সরকারের উন্নয়ন কর্মকা- ও সাফল্য নিয়ে অনুষ্ঠিত উঠান বৈঠকে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এসব কথা বলেন।
শুক্রবার (২১ সেপ্টেম্বর) বিকালে সদরের কুশখালী ইউনিয়নের ভাদড়া গ্রামের সরদারবাড়ির নজরুল ইসলামের বাড়ির উঠানে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎ¯œাা আরা, বৈকারী ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মহসীন কবির জোনাকী প্রমুখ। এসময় আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, বাঁশদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউছুফ আলম, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলামসহ দলীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *