ঢাকাSunday , 16 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গরম পানি দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টার দায়ে পিতা ও পুত্রের জেল

admin ঢাকা
আপডেট: 16 September 2018, 22:34

ডেস্ক রিপোর্ট: গরম পানি দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগে পিতা ও পুত্রকে পৃথক দুটি অভিযোগে পাঁচ বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তফা পাভেল রায়হান এ সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- শহরের পলাশপোল এলাকার খায়রুল ও তার পিতা সৈয়দ আলী।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালে শহরের পলাশপোলস্থ জজকোর্টের সামনে চায়ের দোকান পরিচালনা করে আসছিলেন মৃত উজির আলীর ছেলে সৈয়দ আলী ও তার ছেলে খায়রুল ইসলাম। ২০১৩ সালের ৮ জানুয়ারি একই এলাকার আব্দুল ওয়াজেদের ছেলে জাহাঙ্গীর আলমের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে খায়রুল ও তার পিতা সৈয়দ আলী তাকে গরম পানি দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টা করে। এঘটনায় ওই দিন সাতক্ষীরায় থানায় জাহাঙ্গীর আলম নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন।
এ মামলায় ৯ জনের সাক্ষ্যগ্রহণ ও নথি পর্যালোচনান্তে আসামি খায়রুল ও তার পিতা সৈয়দ আলীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের প্রত্যেককে পৃথক ধারায় পাঁচ কছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন, সাতক্ষীরা জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাড. শেখ মিজানুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *