ঢাকাSaturday , 15 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দৈনিক পত্রদূত সম্পাদক আলাউদ্দীনের খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

admin ঢাকা
আপডেট: 15 September 2018, 13:12

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় দৈনিক পত্রদূত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহীদ স.ম. আলাউদ্দীন হত্যা মামলার বিচার ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১৫ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে শহীদ স.ম. আলাউদ্দীন হত্যা মামলার বিচার বাস্তবায়ন সংগ্রাম কমিটি এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

মাবনবন্ধনে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, শহীদ আলাউদ্দীন কন্যা জেলা মাহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, বাসদ নেতা আজাদ হোসেন বেলাল, শেখ আনছার আলী, সৈয়দ ইখতেখার আলী প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৯৬ সালের ১৯ জুন নিজ পত্রিকা অফিসে কর্মরত অবস্থায় ঘাতকের গুলিতে নিহত হন দৈনিক পত্রদূত সম্পাদক শহীদ স ম আলাউদ্দীন। এরপর ২২ বছর অতিবাহিত হলেও এ হত্যাকা-ের বিচার পায়নি সাতক্ষীরাবাসী। হত্যা মামলা হলেও তা কোয়াশমেন্ট করে রাখা হয়েছিল দীর্ঘদিন। এর পর বিচার প্রক্রিয়া শুরু হলেও তা প্রভাবিত করতে হত্যাকারীরা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

এ মামলায় ন্যায় বিচার ও খুনিদের ফাঁসির দাবি জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *