ঢাকাSaturday , 8 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে গ্রীষ্মকালীন ফুটবলে বড়দল স্কুল ও বুধহাটা স্কুল উপজেলা চ্যাম্পিয়ন

admin ঢাকা
আপডেট: 8 September 2018, 22:42

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ৪৭তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ের (ফুটবল) ফাইনাল খেলায় বালক গ্রæপে বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল ও বালিকা গ্রæপে বুধহাটা এনএস স্কুল চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় চাপড়া হিন্দোল যুবসংঘ মাঠে ফুটবল (বালক গ্রæপ) খেলায় কাকবাসিয়া মাধ্যমিক বিদ্যালয়কে নির্ধারিত সময়ে ২-৩ গোলে হারিয়ে বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল (বালক) চ্যাম্পিয়ন হয়।
অপর খেলায় নির্ধারিত সময়ে আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে ১-৩ গোলে হারিয়ে বুধহাটা এনএস স্কুল উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। খেলা পরিচালনা করেন অরুন সানা, উত্তম মÐল ও সঞ্জয় বৈদ্য।
অন্যদিকে হ্যান্ডবলে বালক দলে আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়, কাবাডিতে বুধহাটা বিবিএম কলেজিয়েট বিদ্যালয় ও হ্যান্ডবল বালিকা গ্রæপে আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *