ঢাকাFriday , 7 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর উপজেলা জামায়াতের আমিরসহ আটক ৫

admin ঢাকা
আপডেট: 7 September 2018, 13:48

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় পৃথক অভিযান চালিয়ে জামায়াত ও বিএনপির পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি ককটেল, কিছু ধারালো অস্ত্র এবং সাংগঠনিক ও জিহাদি বইপত্র ছাড়াও বিপুল পরিমান লিফলেট জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদেরকে শ্যামনগরের বালিয়াপুর ও আশাশুনির বসুখালি থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলাম, সদর উপজেলার ফিংড়ি ইউনিয়ন জামায়াতের আমির আজহারুল ইসলাম, আশাশুনির গোদাড়ার হাবিবুর রহমান, বসুখালির আলি হায়দার ও মো. আশরাফুল।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহরিয়ার হাসান জানান, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি ককটেল, কিছু ধারালো অস্ত্র এবং সাংগঠনিক ও জিহাদি বইপত্র ছাড়াও বিপুল পরিমান লিফলেট জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *