ঢাকাTuesday , 4 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জাসদ ছাত্রলীগ ও যুব জোটের উদ্যোগে মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা

admin ঢাকা
আপডেট: 4 September 2018, 21:42

বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) ও জাতীয় যুব জোট সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা কারিগর প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. মুছাব্বেরুজ্জামান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জাসদ মনোনীত ও ১৪ দলের মনোনয়ন প্রত্যাশী, জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (অপারেশন) শেখ সেকেন্দার আলী।
সাইদুজ্জামান শুভ ও মিলন ঘোষালের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, কাটিয়া পুলিশ ফাঁড়ি অফিসার ইনচার্জ মো. তসলিম, জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আশরাফ কামাল, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জব প্লেসমেন্ট অফিসার আরিফুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে। যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে। সন্ত্রাস দমন করতে হবে, নতুন করে কেউ যাতে জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *