ভেটখালীতে ওয়াপদার রাস্তায় ভাঙন, শংকায় ৩ ইউনিয়নের মানুষ
রমজাননগর প্রতিনিধি: শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের মরহুম চেয়ারম্যান শেখ আলমগীর হায়দার ও শেখ বাড়ী জামে মসজিদ এতিমখানার সামনে ওয়াপদার রাস্তাটি ভাঙণের কবলে পড়েছে। এতে যে কোন মুহূর্তে রাস্তাটি ভেঙে রমজাননগর, মুন্সিগঞ্জ, ঈশ্বরীপুর ইউনিয়ন প্লাবিত হওয়ার শংকায় রয়েছে মানুষ। ইউনিয়নবাসীর দাবি, বড় ধরণের দুর্ঘটনা ঘটার আগেই দ্রæত রাস্তাটি সংস্কার করা হোক।
সরজমিনে গিয়ে দেখা যায়, শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কোস্টগার্ড ও শেখবাড়ী জামে মসজিদ এতিমখানা সংলগ্ন ওয়াপদার রাস্তা অর্ধেক ভেঙে নদী গর্ভে চলে গেছে। টানা বর্ষায় বা ভারী জোয়ারে নদীর পানি ফেপে যে কোন মুহূর্তে রাস্তাটি ভেঙ্গে রমজাননগর, মুন্সিগঞ্জ, ঈশ্বরীপুরসহ বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হওয়াসহ ফসলী জমি লোনা পানিতে তলিয়ে যেতে পারে। ভাঙনের বিষয়টি নিয়ে বার বার বিভিন্ন পত্র পত্রিকায় একের পর এক সংবাদ প্রকাশিত হলেও আমালে নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইতোপূর্বে পানি উন্নয়ন বোর্ড জোড়া তালির মাধ্যমে কিছুটা সংস্কার করলেও বর্তমানে খুবই ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে রাস্তাটি। দ্রæত ভাঙন কবলিত এলাকা সংস্কার করা না হলে রাস্তাটি নদী গর্ভে চলে যাবে বলে আশংকা করছে এলাকাবাসী।
এলাকাবাসী আরও জানান, ইতোপূর্বে জাতীয় সংসদ সদস্যসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সরজমিনে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে সংস্কারের আশ্বাস দিলেও বাস্তবে তা সংস্কার করা হয়নি। এ ব্যাপারে সংসদ সদস্য এসএম জগলুল হায়দার বলেন, আমি বিষয়টি জানি এবং পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বার বার অবগত করছি সংস্কারের জন্য। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মাসুদ রানা বলেন, যত দ্রুত সম্ভব ভাঙনকবলিত এলাকা সংস্কার করা হবে।

Leave a Reply