ঢাকাFriday , 24 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চুকনগরে দড়িটানা প্রতিযোগিতা

admin ঢাকা
আপডেট: 24 August 2018, 16:14

চুকনগর (খুলনা) প্রতিনিধি: চুকনগরের চাকুন্দিয়া তরুণ যুব সমাজের উদ্যোগে গ্রাম বাংলার ঐহিত্যবাহী হা ডু ডু ও দড়িটানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ আগস্ট) বিকাল ৪টায় দক্ষিণ চাকুন্দিয়ার মোড়ল পাড়ার নিকটে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি নেতা রাজআলী শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন চুকনগর শহরের বিশিষ্ট ব্যবসায়ী তরুণ সমাজ সেবক ও যুবদল নেতা শেখ হেলাল উদ্দীন। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মালী, বিএনপির নেতা শেখ শাহিদুল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ মফিজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য যথাক্রমে আব্দুল হান্নান গাজী, আসাদুজ্জামান আসাদ, লুৎফার মালী, আবু সাইদ, আব্দুল মজিদ বিশ্বাস, শের আলী মোড়ল, আমিনুর সরদার, ওসিকুল হালদার, নাজমূল মালী, শাহা আফজাল লিটন, নুর হাসান, আজহারুল ইসলাম, মাহামুদুল ইসলাম, ফারুক হোসেন হালদার, রবিউল ইসলাম প্রমুখ। দড়িটানা প্রতিযোগিতায় হাফেজ মঞ্জুরুল ইসলামের দল চ্যাম্পিয়ন এবং হা ডু ডু প্রতিযোগিতায় অবিবাহিত দলকে পরাজিত করে বিবাহিত দল জয়লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *