ঢাকাFriday , 24 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাকডাঙ্গায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টে চুপড়িয়া চ্যাম্পিয়ন

admin ঢাকা
আপডেট: 24 August 2018, 15:25

আগড়দাড়ি প্রতিনিধি: কলারোয়ার কাকডাঙ্গায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চুপড়িয়া চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বৃহস্পতিবার (২৩ আগস্ট) সকালে কাকডাঙ্গা তরুণ সংঘের আয়োজনে স্থানীয় ঐতিহ্যবাহী কাকডাঙ্গা ফুটবল ময়দানে এ চার দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে অংশ গ্রহণ করেন- কাকডাঙ্গা তরুণ সংঘ ফুটবল একাদশ, চুপড়িয়া আপন স্পোর্টিং ফুটবল একাদশ, ঘোনা ফুটবল একাদশ ও আটুলিয়া ফুটবল একাদশ।
টুর্নামেন্টের ১ম রাউন্ডে চুপড়িয়া আপন স্পোর্টিং ফুটবল একাদশ ঘোনা ফুটবল একাদশকে ৩-১ গোলে ও আটুলিয়া ফুটবল একাদশ কাকডাঙ্গা তরুণ সংঘ ফুটবল একাদশকে ৩-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়।
চুপড়িয়া আপন স্পোর্টিং ফুটবল একাদশ ও আটুলিয়া ফুটবল একাদশের মধ্যকার ফাইনাল ম্যাচটির প্রথমার্ধ গোল শূন্য থাকলেও এবং দ্বিতীয়ার্ধের শুরুতে চুপড়িয়া আপন স্পোর্টিং ফুটবল একাদশ গোল করে ১-০ ব্যবধানে চ্যাম্পিয়ন হয়।
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন সহকারী অধ্যাপক সানোয়ার হোসেন। রানার আপ ট্রফি তুলে দেন ফুটবল মাঠ কমিটির সাধারণ সম্পাদক প্রদর্শক শাহিনুর রহমান। টুর্নামেন্ট পরিচালনা করেন ইমারুল ইসলাম এবং সহকারী রেফারি ছিলেন আরিজুল ইসলাম ও শাইকুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *