ঢাকাFriday , 17 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নৌকা উন্নয়নের প্রতীক: নজরুল ইসলাম

admin ঢাকা
আপডেট: 17 August 2018, 16:19

ডেস্ক রিপোর্ট: জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম বলেছেন, নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক। জননেত্রী শেখ হাসিনার সরকার বিদ্যুৎ, শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাটসহ এমন কোনো সেক্টর নেই যেখানে উন্নয়ন করেননি। পদ্মাসেতু বর্তমানে দৃশ্যমান। জামায়াত-শিবির চক্র আর যাতে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে সে জন্য আমাদের সজাগ থাকতে হবে। আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় যারাই নৌকার প্রতীক পাবে দলীয় স্বার্থে সকল ভেদাভেদ ভুলে নৌকার পক্ষে কাজ করে নৌকা প্রতীককে বিজয়ী করার মাধ্যমে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
শুক্রবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় শহরের সুলতানপুরস্থ আজাদী সংঘে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, শেখ রাসেল একটি স্মৃতি বিজড়িত নাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে শিশু পুত্র শেখ রাসেলকে হত্যা করেছিল ঘাতকরা। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের কল্পনাও আমরা করতে পারতাম না। সেই বঙ্গবন্ধুকেই হত্যা করেছে এদেশেরই ঘাতকরা। যেটা বাঙালি জাতির জন্য কলঙ্কজনক অধ্যায়। বঙ্গবন্ধুকে হত্যা করে ঘাতকরা মনে করেছিল তারা এদেশ থেকে বঙ্গবন্ধুর নাম চিরতরে মুছে দেবে। কিন্তু তারা শতচেষ্টা করেও সেটা পারেনি। বঙ্গবন্ধু বেঁচে আছেন এদেশের মাটি ও মানুষের হৃদয়ে।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম। এসময় উপস্থিত ছিলেন পৌর আ’লীগের সহ-সভাপতি আশরাফুল করিম ধনী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সদস্য সবুর খান, ২নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শামছুল আলম, জুলফিকার আলী ভুট্টো, আব্দুল মজিদ, কুরবান আলী, মুজিবুর রহমান, নুরুল হক, কবির হোসেন, আশরাফুল কবির খোকন, নূর মনোয়ার হোসেন, রুহুল আলিম, আব্দুস সেলিম, আ. রহমান, রোকেয়া বেগম, মাস্টার রুস্তম আলী, আনছার আলী, আমজাদ হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *