ঢাকাSaturday , 11 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আটুলিয়ায় ভিজিএফের চাউল বিতরণ

admin ঢাকা
আপডেট: 11 August 2018, 15:54

নওয়াবেকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের আটুলিয়ায় ঈদ-উল-আযহা উপলক্ষ্যে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ আগস্ট) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্বরে চাউল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সালেহ বাবু।
এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মো. হাবিবুর রহমান হাবু, মো. আ. গফুর ঢালী, জি এম আজগর আলী এবং মহিলা সদস্য হালিমা বিবি।
চাল নিতে আসা ৬নং ওয়ার্ডের বাসিন্দা বকুল গাইন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপলক্ষ্যে আমাদের যে চাউল দিচ্ছেন কিছুদিন হলেও দুবেলা-দুমুঠো খেয়ে আমরা শান্তিতে থাকতে পারবো। প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ।
সূত্র জানায়, চাউল বিতরণ কর্মসূচির প্রথম দিন শনিবার ৪, ৫ ও ৬নং ওয়াডের্র কার্ডধারীদের মাঝে ২০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। এছাড়া ধারাবাহিকভাবে রবিবারে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের কার্ডধারীদের মাঝে চাউল বিতরণ করা হবে। সোমবার ৩নং ওয়ার্ডে এবং মঙ্গলবারে ১ ও ২নং ওয়ার্ডে চাউল বিতরণের মধ্য দিয়ে আটুলিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৭৬৪১জন কার্ডধারী ব্যক্তির মাঝে চাউল বিতরণ কর্মসূচি সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *