ঢাকাSaturday , 11 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অবশেষে সাময়িক বরখাস্ত হলেন প্রভাষক আতিয়ার রহমান

admin ঢাকা
আপডেট: 11 August 2018, 15:43

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা হারুণ-অর রশিদ ডিগ্রি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক স ম আতিয়ার রহমান অবশেষে বরখাস্ত হলেন। কলেজ সূত্রে জানা যায়, এক ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্তের অভিযোগে গত ২৬ জুলাই ওই ছাত্রীর পিতা কলেজে লিখিত অভিযোগ করেন। এর প্রেক্ষিতে ৯ আগস্ট কলেজের পরিচালনা পরিষদ ও তদন্ত কমিটি তদন্ত করে অভিযোগের সত্যতা পান। তদন্ত প্রতিবেদন অনুযায়ী শনিবার (১১ আগস্ট) কলেজ কর্তৃপক্ষের পিএইসআরসি/৪০৮/২০১৮ নং স্মারকের পত্র অনুযায়ী অভিযুক্ত শিক্ষক আতিয়ার রহমানকে বেসরকারি চাকুরি বিধি অনুযায়ী সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। প্রসঙ্গত, ইতোপূর্বেও তিনি আর্থিক কেলেংকারীর কারণে যশোর বোর্ড কর্তৃক সাময়িক বরখাস্ত হয়েছিলেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমানের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *