ঢাকাMonday , 6 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গাড়ির লাইসেন্স ও ফিটনেস না থাকায় ১০ চালকের জরিমানা

admin ঢাকা
আপডেট: 6 August 2018, 17:09

ডেস্ক রির্পোট: গাড়ির লাইসেন্স, ফিটনেস ও চালকের বৈধ কাগজপত্র না থাকায় ট্রাক, মাইক্রো ও মাহেন্দ্রের ১০ চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে শহরতলীর বিনেরপোতা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার ও স্বজল মোল্লা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে এ জরিমানা করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা বিআরটিএ’র সহকারি পরিচালক তানভীর আহমেদ।
ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার ও স্বজল মোল্লা বলেন, গাড়ির লাইসেন্স, ফিটনেস ও চালকের বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে ১৯৮৩ সালে মোটরযান অধ্যাদেশ এর ১৩৮, ১৪০ ও ১৫২ ধারা অনুযায়ী মাহেন্দ্র চালক আহছান হাবীব, মাসুদ পারভেজ, মো. ফারুক হোসেন, রবিউল ইসলাম, মো. গোলাম মোস্তাফা, আজিজুর রহমান, আখিদুল ইসলাম, মাসুদ রানা ও বিপ্লবকে পাঁচশ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া ট্রাক চালক মো. আশরাফুজ্জামানকে এক হাজার পাঁচশ টাকা জরিমানা করা হয়।
এদিকে, জেলা পুলিশ রাতে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, সোমবার দিনভর পুলিশ ও বিআরটিএ অভিযান চালিয়ে ৪২২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দিয়েছে। একই সাথে ১৯টি মোটরসাইকেল ও একটি পিকআপ আটক করে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *