ঢাকাFriday , 3 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 3 August 2018, 16:43

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ ইলিয়াস হোসেন (পিপিএম)। শুক্রবার (৩ আগস্ট) সকাল ১০টায় রিপোর্টার্স ক্লাবে সভাপতি গাজী আল ইমরানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেনের (পিপিএম) বলেন, পুলিশ জনগণের বন্ধু, জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে পুলিশ কাজ করে যাচ্ছে। আপনারা আপনাদের লেখনীর মধ্য দিয়ে অপরাধ জনিত কর্মকাÐ চিহ্নিত করবেন বলে আশা করি। শ্যামনগর উপজেলাকে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করাই আমার মূল লক্ষ্য।
সভায় আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, দপ্তর সম্পাদক মারুফ বিল্লাহ রুবেল, শিক্ষা বিষয়ক সম্পাদক এস,এম সাহেব আলী, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, সদস্য মো. আক্তার হোসেন ও মো. রবিউল ইসলাম। সভা পরিচালনা করেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরদার আমজাদ হোসেন মিঠু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *