ঢাকাMonday , 23 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে ইয়াবাসহ আটক ৩

admin ঢাকা
আপডেট: 23 July 2018, 18:02

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে থানার এসআই নবুয়াত, এএসআই জোবায়ের ও এএসআই মোশারফ হোসেনসহ সঙ্গীয় ফোর্স পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটককৃতরা হলেন, দূর্গাপুর গ্রামের মৃত জবেদ আলী গাজীর ছেলে আজিজুর রহমান (৪৫), একই গ্রামের আনিসুর রহমানের ছেলে সোহাগ হোসেন (২৫) এবং বেগমপুর গ্রামের ওসমান আলীর ছেলে সালাউদ্দিন (২৫)। এ সময় ১৩১ পিস ইয়াবা উদ্ধার হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
মণিরামপুর থানার এসআই নবুয়াত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে স্বরুপদাহ এলাকার বন্ড ব্রিক্সের সামনে থেকে সোহাগ ও সালাউদ্দিনকে আটক করা হয়। তখন সোহাগের কাছ থেকে ৫৫ পিস ও সালাউদ্দিনের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে, দূর্গাপুর ঈদগাহ মোড় থেকে আজিজুরকে আটক করা হয়। এসময় আজিজুরের দেহ তল্লাশি করে ৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় থানায় পৃথক দুইটি মামলা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *