ঢাকাMonday , 23 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডুমুরিয়ায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

admin
July 23, 2018 6:11 pm
Link Copied!

ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়ায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান খান আলী মুনছুর, সদস্য উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহনাজ বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান শিরীনা দৌলত, মেডিকেল অফিসার (মা ও শিশু) ডা. বিএম দীন মোহাম্মদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আনিচুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, উপজেলা আ’লীগের সভাপতি শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার, প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ, সাংবাদিক জিএম আব্দুস ছালাম, মারিয়া আফরিন পায়েল প্রমুখ।
সভা পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মারুফ হাসান।
সভায় চিকিৎসক স্বল্পতা, শূন্য পদ পূরুণ, হাসপাতাল ক্যাম্পাসে সাইকেল গ্যারেজ স্থাপন, গভীর নলকূপ স্থাপন, হাসপাতাল সৌর বিদ্যুৎ এর আওতায় আনায়ন, জরুরি বিভাগের জানালায় থাই গ্লাস লাগানো এবং হাসপাতালে সি সি ক্যামেরা স্থাপনের বিষয়ে আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।