তালা প্রতিনিধি: তালার খেশরা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
রবিবার (২২ জুলাই) তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী ও সাধারণ সম্পাদক মশিউর আলম সুমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১০নং খেশরা ইউনিয়ন ছাত্রলীগের মেয়াদ শেষ হওয়ায় উক্ত কমিটি বিলুপ্ত করা হলো। একই সাথে সংগঠনকে গতিশীল করার জন্য ছাত্রলীগ নেতা মো. মোস্তফা মনোয়ার তিমুরকে সভাপতি এবং মো. আসলাম হুসাইনকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য খেশরা ইউনিয়নের আংশিক কমিটি গঠন করা হলো।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
