ঢাকাSaturday , 21 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় আপত্তিকর অবস্থায় ছাত্রলীগ নেতা আটক

admin
July 21, 2018 5:22 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সালামকে এক গৃহবধূর সাথে আপত্তিকর অবস্থায় আটক করেছে এলাকাবাসী।
শুক্রবার (২১ জুলাই) সন্ধ্যায় উপজেলার শ্রীপতিপুর এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। আবদুস সালাম উপজেলার সরসকাটি ইউনিয়নের ক্ষেত্রপাড়া গ্রামের আবদুর রহমান মোড়লের ছেলে।
এলাকাবাসী জানান, উপজেলা ছাত্রলীগের ওই নেতা উপজেলার শ্রীপতিপুর এলাকার একটি টালি কারখানা ম্যানেজারের স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। দীর্ঘদিন ধরে গৃহবধূর স্বামী বাড়িতে না থাকায় তার বাড়িতে যাওয়া আসা করতো আবদুস সালাম। এদিকে, শুক্রবার সন্ধ্যায় স্বামী বাড়িতে না থাকার সুযোগে সালাম ওই গৃহবধূর বাড়িতে যান। সেখানে গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় তাকে ধরে ফেলেন স্থানীয় লোকজন। তারা সালামকে পিটুনি দিয়ে আটকে রাখেন। বিষয়টি জানাজানি হলে উপজেলা ছাত্রলীগের আরেক নেতা গিয়ে বিক্ষুব্ধ জনতার হাত থেকে মুক্ত করেন।
এছাড়া, একই অভিযোগে ইতোপূর্বে তাকে কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
এ বিষয়ে জানতে আবদুস সালামের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সাঈদ বলেন, আমি এলাকার বাইরে ছিলাম। কলারোয়ায় এসে এমন একটি বিষয় শুনছি। ঘটনাটি সত্য হলে জেলা ছাত্রলীগ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান জানান, ছাত্রলীগের উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছ থেকে তিনি ঘটনাটি শুনেছেন। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণœ হয় এমন কাজের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবেনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।