ঢাকাFriday , 20 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সংবাদ সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ‘মিথ্যা মামলা ও হুমকি দিয়ে সাংবাদিকদের কলম বন্ধ করা যাবে না’

admin
July 20, 2018 5:13 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় দৈনিক সংবাদ’র সম্পাদক-প্রকাশকসহ যশোর প্রতিবেদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (২০ জুলাই) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আবু আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপ্পী, এম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সংবাদের আবুল কাসেম, একাত্তর টিভি’র বরুণ ব্যানার্জী, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার রায়হান প্রমুখ।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত ও অসাম্প্রদায়িক চেতনার পত্রিকা দৈনিক সংবাদের বিরুদ্ধে এধরনের মামলা দেশবাসীকে হতবাক করেছে। তাছাড়া প্রতিবাদ-লিগ্যাল নোটিশ এসবের মতো আইনি পথে না যেয়ে সংসদ সদস্যের আজ্ঞাবহরা ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছেন। যা কোনভাবেই কাম্য নয়।
বক্তারা আরো বলেন, সত্য কথা লেখার কারণে এই মামলা। আজ কথায় কথায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হয়। এধরণের মিথ্যা মামলা দিয়ে সরকারকে বিব্রত করা হচ্ছে। সাংবাদিকরা নানা ধরনের অসংগতি তুলে ধরে সরকারকে কাজে সহায়তা করে। কিন্তু এই বিষয়টি মামলার মাধ্যমে ভিন্নভাবে তুলে ধরা হয়। মিথ্যা মামলা ও হুমকি দিয়ে সাংবাদিকদের কলম বন্ধ করা যাবে না। অবিলম্বে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
উল্লেখ্য, আওয়ামী লীগের সংসদ সদস্য মনিরুল ইসলামের ইন্ধনে ত্যাগী নেতা-কর্মীদের ওপর হাইব্রিড নেতা-কর্মীদের নির্যাতনের বিষয়ে দৈনিক সংবাদে ৮মে একটি কলাম প্রকাশিত হয়। এতে স্থানীয় সংসদ সদস্য ক্ষিপ্ত হন। তার অপকর্ম আড়াল করতে প্রবীণ সাংবাদিক-কলামিস্ট রুকুনউদ্দৌল্লাহ্সহ পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে যশোর আদালতে গত ১১ জুন যশোরের ঝিকরগাছার বাঁকড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সামছুর রহমান, বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম ও রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আহম্মেদ ফারুক বাদী হয়ে তিনটি মামলা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।