ঢাকাFriday , 20 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে সাংস্কৃতিক উৎসব অগ্রণী ভূমিকা রাখবে: এমপি রবি

admin
July 20, 2018 5:48 pm
Link Copied!

সুপ্রভাত ডেস্ক: ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরাতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ২০১৮ শুরু হয়েছে।
শুক্রবার (২০ জুলাই) বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিরযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় তিনি বলেন, ‘সাংস্কৃতিক প্রচার প্রসারের সাথে সরকারের উন্নয়ন কর্মকা-কে সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে হবে। সকলকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে সাংস্কৃতিক উৎসব অগ্রণী ভূমিকা রাখবে।’
স্থানীয় সরকারের উপপরিচালক শাহ্ আবদুল সাদীর সভাপতিত্বে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মাহমুদুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক প্রমুখ।
উৎসবের প্রথম দিনে কলারোয়া উপজেলা, আশাশুনি উপজেলা, তালা উপজেলা ও সাতক্ষীরা সদর উপজেলার শিল্পীদের অংশগ্রহণে নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, আধুনিক গান, জারি-সারি, দেশের গান ও নৃত্য মঞ্চস্থ হয়। এর আগে সরকারের জনকল্যাণমূলক কর্মকা-ের উপর নির্মিত বিভিন্ন তথ্য চিত্র এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর/সংস্থার উন্নয়ন কর্মকা-ের ভিডিও তথ্য চিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন এনডিসি দেওয়ান আকরামুল হক ও জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিলটন।
উৎসবের দ্বিতীয় দিন শনিবার (২১ জুলাই) বিকাল ৫টায় সরকারের জনকল্যাণমূলক কর্মকা-ের উপর নির্মিত বিভিন্ন তথ্য চিত্র এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর/সংস্থার উন্নয়ন কর্মকা-ের ভিডিও তথ্য চিত্র প্রদর্শন করা হবে। সন্ধ্যায় কালিগঞ্জ উপজেলা, শ্যামনগর উপজেলা, দেবহাটা উপজেলা ও সাতক্ষীরা সদর উপজেলা দলের সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করবে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।