ঢাকাFriday , 20 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

admin
July 20, 2018 5:40 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ডোবা থেকে প্যাকেটে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২০ জুলাই) সকালে উপজেলার সোনাবাড়িয়া গ্রামের বারিকের মোড় রাস্তার ধারের একটি ডোবা থেকে ওই মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
প্রতক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সোনাবাড়িয়ার বারিকের মোড় থেকে সিংগা রাস্তার পশ্চিম পাশের ডোবায় মুখে দড়ি দিয়ে বাধা একটি সাদা বাজার করা প্যাকেট ভাসতে দেখা যায়। এ সময় স্থানীয়রা লাঠি দিয়ে টেনে উপরে তুলে প্যাকেটটি খুলে নবজাতকের লাশ দেখতে পায়। লাশটি কিছুটা বিকৃত ও ফুলা ছিলো। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহম্মেদ জানান, নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় চেয়ারম্যান-মেম্বরদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তদন্ত করা হচ্ছে আশপাশের এলাকায় কোন সন্তান ডেলিভারির ঘটনা ঘটেছে কিনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।