ঢাকাFriday , 20 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করার আহবান এমপি রবির

admin
July 20, 2018 5:29 pm
Link Copied!

সুপ্রভাত সাতক্ষীরা ডেস্ক: সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন
শুক্রবার (২০ জুলাই) বিকালে শহরের মুনজিতপুরের মীর মহলে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির আহবানে এ মতবিনিময় সভা অনুিষ্ঠত হয়।
সভায় নেতৃবৃন্দের উদ্দেশ্যে সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা স্বাধীনতা, উন্নয়ন ও শান্তির প্রতীক। দেশের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশে^র দরবারে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমুদ্র থেকে মহাকাশ জয় করেছে বাংলাদেশ। দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে। তাই আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকা- সাধারণ জনগণের মাঝে তুলে ধরতে হবে।’
মতবিনিময় সভায় বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ফিংড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. লুৎফর রহমান, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু, জেলা আওয়ামী লীগের সদস্য ডা. মুনছুর আহমেদ, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ^াস, আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকাত আলী, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মানি, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য সাইফুদ্দিন পলাশ, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মগরেব আলী, বাবলুর রহমান, নাজমুস শাহাদাত পলাশ, মোশারফ হোসেন অংশ নেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।