ঢাকাFriday , 20 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইউসিসিএ’র কর্মচারীদের চাকুরির মডেল প্রবিধানমালা বিষয়ক আলোচনা

admin
July 20, 2018 5:15 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: ইউসিসিএ’র কর্মচারীদের চাকুরির মডেল প্রবিধানমালা ’১৭ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা বিআরডিবি’র হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাতক্ষীরা সদর ইউসিসিএ’র সোহেল উদ্দীনের সভাপতিত্বে এবং প্রধান পরিদর্শক শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলারোয়া ইউসিসিএ’র চেয়ারম্যান আব্দুল গফুর। বিশেষ অতিথি ছিলেন, কালিগঞ্জ ইউসিসিএ’র চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, তালা ইউসিসিএ’র চেয়ারম্যান আব্দুল হামিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা ইউসিসিএ কর্মচারী ইউনিয়নের সভাপতি শেখ অজিয়ার রহমান, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, আশাশুনি ইউসিসিএ’র প্রধান পরিদর্শক স্বরজিত কুমার রায় প্রমুখ। এসময় ইউসিসিএ’র কর্মচারীদের মডেল চাকুরি প্রবিধান মালা ২০১৭ সম্পর্কিত আলোচনা করা হয়।
সভায় ২০১৭এর প্রবিধানমালা বার্ষিক সাধারণ সভায় অনুমোদন না হওয়ায় পূর্বে সার্ভিস রুল বহাল রেখে ইউসিসিএ লিঃ এর সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত কর্মচারী সাতক্ষীরা সদরের শফিকুল ইসলাম, আবু ছালেক, কালিগঞ্জের আব্দুল ওহাব, দেবহাটার শামছুদ্দোহা, তালা ইউসিসিএ’র পরিদর্শক পরিতোষ কুমার রায়, সাতক্ষীরা সদরের শাহ আলম, মুকন্দ লাল হালদার, গোপাল চ্যাটার্জী, কুতবউদ্দীন, শাহাদাৎ হোসেন, সুজিত আচার্য, আবু বক্কর প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।