ঢাকাThursday , 19 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রতিবেশীর বিরুদ্ধে বসত বাড়ি ভেঙে জমি দখলের অভিযোগ

admin
July 19, 2018 3:54 pm
Link Copied!

সুপ্রভাত সাতক্ষীরা ডেস্ক: পাটকেলঘাটা থানার সেনেরগাঁতি গ্রামে বসত বাড়ি ভেঙে প্রতিবেশির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ওই গ্রামের বিশ্বজিত সরদার এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে বিশ্বজিত জানান, সেনেরগাঁতি মৌজায় ৫৫ শতক জমির মধ্যে সাড়ে ৯ শতক তার পৈতৃক জমি। ওই জমির মধ্যে পাঁচ শতকের ওপর বিশ্বজিত দীর্ঘদিন বসবাস করে আসছেন। অবশিষ্ট প্রাপ্য জমি প্রতিবেশী তপন, ইন্দ্রজিত ও রাধাপদ বুঝিয়ে দেয় না। এরপর তারা ধানদিয়া ইউপি সদস্য গোলাম মোস্তফাকে ম্যানেজ করে বৃহস্পতিবার সকালে তার বসতঘর ভেঙে রাস্তা তৈরির চেষ্টা করে। তিনি জানান, এ বিষয়ে আদালতে মামলাও রয়েছে। এর তোয়াক্কা না করেই তারা এই জমি দখলের চেষ্টায় রয়েছে। দখল না দিলে তারা তাকে খুন জখম করবে বলেও হুমকি দিচ্ছে। তিনি এর প্রতিকার চেয়ে সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।