ঢাকাThursday , 19 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে নারী মাদক ব্যবসায়ীসহ আটক ২

admin
July 19, 2018 3:12 pm
Link Copied!

কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ জুলাই) রাতে উপজেলার চিংড়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কেশবপুরের চিংড়া গ্রামের যশো মোড়লের স্ত্রী সাজেদা বেগম (৩৫) ও ঝিকরা গ্রামের মাদক ব্যাবসায়ী রাশিদুল ইসলাম (২৫)।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল্লাহ জানান, উপজেলার চিংড়া গ্রামের যশো মোড়লের স্ত্রী সাজেদা বেগম ও ঝিকরা গ্রামের মাদক ব্যাবসায়ী রাশিদুল ইসলামকে বুধবার রাতে চিংড়া বাজার থেকে গাঁজা বিক্রিকালে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।