কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে আটক তিন ব্যাক্তিকে সাজা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুলাই) উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নূর আহমেদ মাসুম তাদেরকে এই সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের সবুর হালদারের ছেলে জাকির হোসেন (২৫), মথুরেশপুর ইউনিয়নের চরশীতলপুর গ্রামের সোবহান আলীর ছেলে আয়ূব আলী (৪৫), ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর গ্রামের আব্দুল হামিদ গাজীর ছেলে আব্দুল মান্নান (৩৩)।
থানার সহকাররি উপ-পরিদর্শক মাহফুজুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বসন্তপুর খাদ্য গুদামের পাশে অভিযান চালিয়ে মদকসেবনরত অবস্থায় তাদেরকে আট করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
