কাজিরহাট (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ায় ৫০ গ্রাম গাঁজাসহ আসাদ দফাদার (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৮ জুলাই) জুগিখালী-সরসকাটি সড়কের রফিকুলের মাংসের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
আসাদ দফাদার উপজেলার দেয়াড়া গ্রামের গণি দফাদারের ছেলে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মারুফ আহমেদ জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। মামলা নং-১৬/২৪৫, জি আর নং-২৪৫/১৮।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
