ঢাকাThursday , 19 July 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আদিবাসী নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে উপকরণ বিতরণ

admin
July 19, 2018 4:02 pm
Link Copied!

বুড়িগোয়ালিনী প্রতিনিধি: শ্যামনগরে আদিবাসী নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ শে জুলাই) সকাল ১০টায় শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে সুন্দরবন আদিবাসী মুণ্ডা সংস্থার (সামস্) সম্মেলন কক্ষে এ্ই উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে গোপাল চন্দ্র মুন্ডার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা কিরণ শংকর চ্যার্টাজি ও ফাদার লুইজি পাজ্জী। অনুষ্ঠান পরিচালনা করেন, তারাপদ মুণ্ডা ও দিপঙ্কর বিশ্বাস।
অনুষ্ঠানে শ্যামনগর উপজেলায় বসবাসরত ৪২ জন আদিবাসী মুণ্ডার মাঝে প্লাস্টিকের পানির ড্রাম, হাঁস মুরগি, দর্জি কাজের জন্য সহায়তা, ধান বীজ, মাছের পোনা এবং গরু বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।