সুপ্রভাত সাতক্ষীরা ডেস্ক: লাইসেন্স ও ফিটনেস না থাকায় এক বাস চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ জুলাই) বিকেলে সদর উপজেলার গোবিনাথপুর পেট্রোল পাম্পের সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ও শাম্মী আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, গাড়ির লাইসেন্স ও ফিটনেস না থাকার অভিযোগে ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশের ১৫৪ ধারা অনুযায়ী ডুমুরিয়ার মালতিয়া গ্রামের জয়নুদ্দীন মোড়লের ছেলে বাস চালক আজিজুর মোড়লকে (গাড়ি নম্বর খুলনা মেট্রো জ- ১১০০৭৮) এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় মোটরযান পরিদর্শক মো. আমির হোসেন উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
